• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

টানা পঞ্চমবারের মতো রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন পুতিন

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
টানা পঞ্চমবারের মতো রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন পুতিন
টানা পঞ্চমবারের মতো রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন পুতিন

আনলিমিটেড নিউজঃ ছয় বছরের রাষ্ট্রপতির মেয়াদের জন্য পঞ্চমবারের মতো শপথ নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ বয়কট সত্ত্বেও মঙ্গলবার এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন তিনি। খবর রয়টার্সের।

অনুষ্ঠানটি গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদে অনুষ্ঠিত হয়। ৭১ বছর বয়সী এই নেতা তার কর্মক্ষেত্র থেকে একটি ছোট গাড়িতে চড়ে সেখানে যান।

অভিষেকের সময় সংবিধানের একটি বিশেষ অনুলিপিতে এক হাত রেখে দেশ ও জনগণের সেবা করার শপথ নেন পুতিন। অনুষ্ঠানে রাশিয়ার জাতীয় সংসদের উভয় কক্ষের আইন প্রণেতারা এবং সাংবিধানিক আদালতের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

শপথের পর প্রধান বিচারপতি ভ্যালেরি জরকিন পুতিনকেরাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেছেন। বর্তমান সংবিধানের অধীনে ছয় বছর স্থায়ী হবে পুতিনের ক্ষমতা।

চলমান ইউক্রেন আগ্রাসনের মধ্যেই গত মার্চে প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করেন পুতিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ