• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
খামেনির শেষ বিদায়ে শোক মিছিল বিশ্বমঞ্চকে বিদায় জানালেন রোনালদো তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে পিকআপ চাপায় প্রাণ গেল যুবকের

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আনলিমিটেড নিউজঃ ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা এলাকায় পিকআপ চাপায় ইকবাল হোসেন আকাশ নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো একজন।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের বৈডাঙ্গা ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন আকাশ সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রাম থেকে মোটরসাইকেলে ঝিনাইদহে যাচ্ছিলেন আকাশ। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের বৈডাঙ্গা ইটভাটার সামনে পৌঁছালে চুয়াডাঙ্গাগামী একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আকাশ। এ সময় আহত হন আরো একজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় ফায়ার সার্ভিস।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের এস আই আব্দুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিকআপটি আটক করা হলেও পালিয়েছেন চালক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ