• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

জাতিসংঘ মহাসচিবকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ইসরায়েলের

Un24admin
আপডেটঃ : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
জাতিসংঘ মহাসচিবকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ইসরায়েলের
জাতিসংঘ মহাসচিবকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ইসরায়েলের

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল। তেল আবিবের অভিযোগ, সংস্থাটির প্রধান ইরানের ক্ষেপণাস্ত্র হামলার স্পষ্টভাবে নিন্দা করেননি।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেছেন, ‘যারা ইরানের নিকৃষ্ট হামলার নিঃসন্দেহ নিন্দা করতে পারে না, তারা ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নয়। তিনি (গুতেরেস) একজন ইসরায়েলবিরোধী মহাসচিব, যিনি সন্ত্রাসী, ধর্ষক ও হত্যাকারীদের সমর্থন দেন।

কাটজ আরো বলেন, গুতেরেস ‘হামাস, হিজবুল্লাহ, হুতিদের হত্যাকারী এবং এখন ইরানের মতো বিশ্বব্যাপী সন্ত্রাসের জননী’কে সমর্থন দিয়েছেন। তিনি আগামী প্রজন্মের কাছে জাতিসংঘের ইতিহাসে দাগ হয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

এদিকে মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গুতেরেস মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের নিন্দা জানিয়ে বলেন, এই সংঘাত অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের অবশ্যই একটি যুদ্ধবিরতি প্রয়োজন।

ইসরায়েল জাতিসংঘের কড়া সমালোচক হয়ে উঠেছে, বিশেষ করে গত বছরের ৭ অক্টোবর হামাস হামলার পর থেকে দেশটির সঙ্গে আন্তর্জাতিক সংস্থাটির সম্পর্ক আরো অবনতি হয়েছে। গুতেরেস বারবার গাজা ও লেবাননে চলমান সংঘর্ষ থামাতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ