• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান

জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা ফারিণের

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সাবলীল অভিনয় দিয়ে অল্প সময়েই হয়েছেন দর্শকপ্রিয়। নিয়মিত নাটক এবং ওয়েব ফিল্মেও দেখা যায় তাকে। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন পশ্চিমবঙ্গেও। এবার নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন ফারিণ।

জানা গেছে, সিনেমার নাম ‘ইনসাফ’। এটি নির্মাণ করবেন সঞ্জয় সমদ্দার। সিনেমায় অভিনেত্রীর সঙ্গে জুটি হিসেবে থাকছেন শরিফুল রাজ।

‘ইনসাফ’সিনেমায় রাজ-ফারিণ ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম। জন্মদিনে সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করেছেন অভিনেত্রী। চলতি বছরের ফেব্রুয়ারিতে শুটিং শুরু হবে অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘ইনসাফ’।

প্রসঙ্গত, ফারিণ অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’। সিনেমাটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। এ ছাড়া কলকাতায় ‘আরও এক পৃথিবী’ নামে আরেকটি সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী। সিনেমাটির পরিচালক ছিলেন অতনু ঘোষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ