• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
খামেনির শেষ বিদায়ে শোক মিছিল বিশ্বমঞ্চকে বিদায় জানালেন রোনালদো তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্রকে নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
ছাত্রকে নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

আনলিমিটেড নিউজঃ চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় এক মাদ্রাসার ছাত্রকে (১১) যৌন নিপীড়নের অভিযোগে মোহাম্মদ মহিন উদ্দিন (১৯) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার চরপাথরঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ৬ জুন সকালে খোয়াজনগর এলাকার দরবারে আরেফিন মাদরাসার ছাদে ঘটনাটি ঘটে। মাদরাসা শিক্ষককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি তদন্ত মো. মেহেদী হাসান। এ ঘটনায় ভিকটিমের মা চরপাথরঘাটা এলাকার জোস্না বেগম (৪২) ৮ জুন ওই শিক্ষককে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমকে মাদরাসার পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে বলে ছাদে নিয়ে বলাৎকার করে। ছেলের চিৎকার শুনে পাশের লোকজন এগিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়। ছেলেটি সংশ্লিষ্ট মাদরাসায় নাজারাতে পড়ে। পরে ভিকটিমের মা গার্মেন্টস থেকে চাকরি শেষ করে বাসায় ফিরে মাদরাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কিন্তু মাদরাসা কর্তৃপক্ষ কোনো বিচার না করায় থানায় মামলা দায়ের করেন।

কর্ণফুলী থানার ওসি তদন্ত মো. মেহেদী হাসান বলেন, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে মাদসা শিক্ষক মহিনকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ