• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

চাঁদাবাজিতে বাধা দেয়ায় খানজাহানের খাদেমের ওপর হামলা

Un24admin
আপডেটঃ : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
চাঁদাবাজিতে বাধা দেয়ায় খানজাহানের খাদেমের ওপর হামলা
চাঁদাবাজিতে বাধা দেয়ায় খানজাহানের খাদেমের ওপর হামলা

আনলিমিটেড নিউজঃ বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান মাজারে চাঁদাবাজিতে বাধা দেয়ায় প্রধান খাদেম শের আলী ফকিরের উপর হামলার অভিযোগ উঠেছে কোহিনুর ইসলাম রুহি নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

শুক্রবার (২৯ মার্চ) রাত ৯ টার দিকে মাজারের সামনে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত শের আলী ফকির বাগেরহাট ২৫০ শয্যার বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত কোহিনুর ইসলাম রুহী ফকির মাজারের খাদেম বাচ্চু ফকিরের ছেলে।

শের আলী ফকির বলেন, ‘চৈত্র মাসের পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে। অনেক লোকের সমাগম হওয়ায় কিছু অতিরিক্ত দোকানও বসেছে। স্থানীয় রুহি ফকির অনৈতিকভাবে জোরপূর্বক চাঁদাবাজি করছিল। দোকান মালিকরা অভিযোগ করলে মেলা প্রাঙ্গনে গিয়ে রুহিকে চাঁদাবাজি করতে নিষেধ করি। এ সময় রুহি ফকির এবং তার চাচা নজরুল ফকির আমার উপর উত্তেজিত হয়ে যায়। এসময় রুহি আমার মুখে এবং বুকে আঘাত করে, আমি তখন অজ্ঞান হয়ে পড়ে যাই।’

পরবর্তীতে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন।

আহত শের আলী ফকিরের ছেলে ফকির তাজ আলী বলেন, ‘আমার বাবা খানজাহান মাজারের প্রধান খাদেম হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয়রা তাকে অনেক সম্মান করেন। মাজারে আগত দর্শনার্থীদের সম্মান ও নিরাপত্তার জন্য বাবা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছিলেন। জোরপূর্বক চাঁদাবাজিতে বাধা প্রয়োগ করায় আমার বাবার উপর এই হামলা করা হয়েছে। আমরা এর বিচার চাই।’

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাইদুর রহমান বলেন, হামলার বিষয়টি মাজারের খাদেম শের আলী ফকির আমাদের জানিয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত রুহী ফকির আত্মগোপনে রয়েছে। তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ