• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বমঞ্চকে বিদায় জানালেন রোনালদো তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর

‘চাঁদা’ হিসেবে লুঙ্গি দাবি করায় ওসিকে বদলি!

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
‘চাঁদা’ হিসেবে লুঙ্গি দাবি করায় ওসিকে বদলি!
‘চাঁদা’ হিসেবে লুঙ্গি দাবি করায় ওসিকে বদলি!

আনলিমিটেড নিউজঃ শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসারকে বুধবার দুপুরে হঠাৎ বদলি করে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা পুলিশের রুটিন ওয়ার্ক হিসেবে ওসি খায়রুল বাসারকে বদলি করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এছাড়া তার স্থানে পরিদর্শক (তদন্ত) মো. আসলাম আলীকে ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মাত্র ৭ মাসের মাথায় তাকে বদলির বিষয়ে একটি সূত্র জানায়, শাহজাদপুর পৌর সদরের আমানত শাহ লুঙ্গির এজেন্ট লিমনের কাছে থেকে ২০০ পিস লুঙ্গি চাঁদা হিসেবে নেওয়ার অভিযোগে তাকে বদলি করা হয়েছে।

লিমন বলেন, শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসার কিছুদিন আগে তার শো-রুমে ফোর্স পাঠিয়ে ২০০ পিস লুঙ্গি চাঁদা হিসেবে দাবি করেন। এত লুঙ্গি তাকে দিতে অস্বীকার করলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। এ বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ দিয়েছি। হয়তো এ কারণে তার এ বদলি হতে পারে।

ওসি খায়রুল বাসার এ অভিযোগ অস্বীকার করে বলেন, খুব ছোট্ট একটি বিষয় যা বলার মতো না।

আজ বৃহস্পতিবার সকালে তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করবেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আসলাম আলী বলেন, এটা ঊর্ধ্বতন কতৃপক্ষের বিষয়। এ সম্পর্কে আমার কিছু জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ