• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড নিউজঃ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার এলাকায় এয়াকুবনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৫ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি তারা।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুর রাজ্জাক বলেন, ফিরিঙ্গি বাজার লাগোয়া ঘাটের বিপরীতে বস্তিতে আগুন লাগে। দুপুর ১টা ২০ মিনিটে আগুন লাগার খবর পান তারা। আগুন নেভাতে নন্দন কানন, লামারবাজার, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৯টি ইউনিট কাজ করে। দুপুর ২টা ২০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

স্থানীয়রা জানিয়েছেন, আগুনে বস্তির বেশ কয়েকটি কাঁচাঘর পুড়ে গেছে। এসব বাড়ির কোনোটির বাসিন্দারা এখনও ঈদ শেষে বাড়ি থেকে ফেরেননি। অর্থাৎ বন্ধ অবস্থায় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে অনেকের। আর যারা আছেন চোখের সামনে নিজের বসতি পুড়তে দেখে বিলাপ করছেন বাসিন্দারা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলটি নদীর পাশে হওয়ায় বাতাসের বেগ রয়েছে। একারণে আগুন যেমন দ্রুত ছড়িয়েছে, তেমনি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ