• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করছে আ’ লীগ

Un24admin
আপডেটঃ : শনিবার, ১ জুন, ২০২৪
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করছে আ' লীগ
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করছে আ' লীগ

আনলিমিটেড নিউজঃ ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটি। আজ শনিবার মোট ১২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য জগলুল হায়দারের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা, সংসদ সদস্য আতাউল হক দোলন ও ফিরোজ আহমেদ স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

আফম বাহাউদ্দীন নাছিম বলেন, দুর্যোগ দূর্বিপাকে, বিপদে আপদে আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে ছিল, মানুষের পাশে থাকে। তাই ঘূর্ণিঝড় রেমালের পর এবারও মানবতার দূত শেখ হাসিনার নির্দেশে দূর্গত মানুষের পাশে ছুটে এসেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কমিটি। এই দুর্যোগ মোকাবিলায় শেষ মুহুর্ত পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি, থাকবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ