• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ পেলেন হানিয়া আমির

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ এবারের হাম অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ পেয়েছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। এই বিশেষ সম্মাননা হাতে পাওয়ার পর মঞ্চেই তিনি পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই আবেগঘন মুহূর্তের ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

জমকালো দশম ‘হাম অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে নীল রঙের ঝলমলে পোশাকে উজ্জ্বল উপস্থিতি ছিল হানিয়া আমিরের। হাতে বিশেষ পুরস্কার ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ নিয়ে মঞ্চে উঠে তিনি যখন বক্তব্য শুরু করেন, তখন সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

পুরস্কার হাতে নিয়ে হানিয়া আমির তার চিরাচরিত স্বভাবসুলভ হাসিতে সবার আগে আসসালামু আলাইকুম বলে সবাইকে শুভেচ্ছা জানান। বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। যখনই আমি মঞ্চে আসি, কী বলবো কোনো ধারণাই থাকে না। কিন্তু অনেক ধন্যবাদ।’

এরপর তিনি তার কাছের মানুষ ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি আমার পরিবার, বন্ধুদের ধন্যবাদ দিতে চাই যারা আমার পরিবারের মতোই। আর আমার ভক্তরা, যারা অবিশ্বাস্য ও পৃথিবীর সবচেয়ে মিষ্টি মানুষ, তারাও আমার পরিবারের মতো। অনেক ধন্যবাদ।’

তার কথায়, ‘অনলাইন বা সামনাসামনি আপনারা যে ভালোবাসা দেখান, তার জন্য কৃতজ্ঞতা। এখানে সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। এই পুরস্কার পাওয়াটা আমার জন্য অনেক আনন্দের।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ