• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর মৃত্যুতে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর বাস ভাড়া বাড়াল সরকার কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন চার মাসেই চেলসি থেকে বিদায় রসেনিয়রের অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট পাঁচ গুণ কমলো, জনপ্রতি নির্ধারণ ১৫০ টাকা প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের পরিস্থিতি যাই হোক না কেন, শেষ পর্যন্ত আপনি একা: অমিতাভ

গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়

Un24admin
আপডেটঃ : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে জয়লাভ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পেয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট।

রোববার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানানো হয়।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় ভোটাররা নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেন।

এ আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ২৯৭ জন। এর মধ্যে ২ লাখ ৫৩ হাজার ১৬৯ জন ভোটার ভোট প্রদান করেন। আসনটি মোট ভোটকেন্দ্র ছিল ১০৮টি।

অন্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির শেখ আবুল কালাম আম প্রতীকে পেয়েছেন ৫৬০ ভোট। এছাড়া বাংলাদেশ সুপ্রীম পার্টির এম নিজামউদ্দিন একতারা প্রতীকে ৪৬৯ ভোট, জাকের পার্টির মাহাবুর মোল্লা গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৪২৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টির মো. সহিদুল ইসলাম মিটু ডাব প্রতীকে পেয়েছেন ১২২ ভোট ও গণফ্রন্ট পার্টির সৈয়দা লিমা হাসান মাছ প্রতীকে পেয়েছেন ৮৬ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ