• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম:
এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়ল অবসরের সিদ্ধান্ত থেকে ‘ইউটার্ন’ রোনালদোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ আহত অন্তত ১৭ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুললেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন

গাজীপুর-এয়ারপোর্ট রুটে খুলেছে ৭ ফ্লাইওভার

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
গাজীপুর-এয়ারপোর্ট রুটে খুলেছে ৭ ফ্লাইওভার
গাজীপুর-এয়ারপোর্ট রুটে খুলেছে ৭ ফ্লাইওভার

আনলিমিটেড নিউজঃ গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি) গাজীপুর-এয়ারপোর্ট রুটে ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে যানবাহন চলাচলের জন্য ৭টি ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভোগড়া বাইপাস ফ্লাইওয়ারের উপর নির্মিত উদ্বোধনী মঞ্চে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ফ্লাইওভারগুলো উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দেন।

ফ্লাইওভারগুলো হলো- ৩২৩ মিটার দৈর্ঘের এয়ারপোর্ট ফ্লাইওভার (বাম পার্শ্ব), ৩২৩ মিটার দৈর্ঘের এয়ারপোর্ট ফ্লাইওভার (ডান পার্শ্ব), ১৮০ মিটার দৈর্ঘ্যের জসীম উদ্দিন ফ্লাইওভার, ১৬৫ মিটার দৈর্ঘ্যের ইউ-টার্ন-১, গাজীপুরা ফ্লাইওভার, ১৬৫ মিটার দৈর্ঘ্যের ইউটার্ন-২ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ফ্লাইওভার, ২৪০ মিটার দৈর্ঘ্যের ভোগড়া বাইপাস ফ্লাইওভার ও ৫৬৮ মিটার দৈর্ঘ্যের চান্দনা চৌরাস্তা ফ্লাইওভার।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজ যানবাহন চলাচলের জন্য ৭টি ফ্লাইওভার উন্মুক্ত করা হয়েছে। এ ফ্লাইওভারগুলো উন্মুক্তকরণের ফলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। বিগত দিনের ঈদের সময় গাজীপুরে যে ভোগান্তি হয় এবার আর তা হবে না। এরই মধ্যে এ প্রকল্পের ৯১ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে। আশা করা হচ্ছে এ বছরের ডিসেম্বরের মধ্যেই বিআরটির এ প্রকল্পে বাস চলাচল করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, বিআরটি প্রকল্পের পরিচালক (সড়ক) এ এস এম ইলিয়াস শাহ্, বিআরটি প্রকল্পের পরিচালক (সেতু) মো. মনিরুল ইসলাম খান, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ