• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
খামেনির শেষ বিদায়ে শোক মিছিল বিশ্বমঞ্চকে বিদায় জানালেন রোনালদো তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী গ্রুপের লুট হওয়া পণ্য উদ্ধার

Un24admin
আপডেটঃ : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
গাজী গ্রুপের লুট হওয়া পণ্য উদ্ধার
গাজী গ্রুপের লুট হওয়া পণ্য উদ্ধার

আনলিমিটেড জেলা ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গাজী গ্রুপের লুটপাট হওয়া পণ্যসামগ্রীর মধ্যে অন্তত ৫০ লাখ টাকার পণ্যসামগ্রী কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

রোববার বিকালে উদ্ধার করা মালামাল প্রদর্শন করে এসব তথ্য নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার তানভিরুল হাসান।

এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার জয়কা, নোয়াবাদ ও গুনধর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

সেনাক্যাম্প জানায়, উদ্ধার করা এসব মালামাল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে লুট হয়েছিল। এগুলো গাজী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বলে নিশ্চিত হয়েছে সেনাবাহিনী। এসব মালামালের মধ্যে ছিল, সাড়ে চারশ ছোট-বড় পাইপ, ওয়াটার হিটার, রাইস কুকার, পাম্পের মোটর, সাবমারসিবল পাম্প, নলকূপ, ছাতা ও পণ্য তৈরির বিভিন্ন ধরনের কাঁচামাল।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে গাজী গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসব পণ্য লুটপাট করে দুর্বৃত্তরা। পরে সেগুলো বিক্রি করে দেয় তারা।

আর এসব মালামাল লুটেরাদের কাছ থেকে কমদামে কিনে রাখেন এক শ্রেণির অসাধু স্থানীয় ব্যবসায়ী।

তবে অন্য একটি সূত্রের দাবি ওই এলাকার কিছু লোক গাজী গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতেন। তারাও এই লুটপাটের সঙ্গে জড়িত থাকতে পারেন।

খবর পেয়ে দিনভর অভিযান চালিয়ে সেনা সদস্যরা এসব মালামাল উদ্ধার করে করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এনে রাখে। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উদ্বার করা এসব মালামাল গাজী গ্রুপের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জের প্রতিনিধি ওবায়দুল হক মুন্না, করিমগঞ্জের সমন্বয়ক ইয়ামিন সিদ্দিকী, মাহমুদুল হাসান সাকিব ও সোহান রানা প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ