• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ তিন ব্যাংকের এমডির চুক্তি বাতিল

গাজায় ভোরে তাঁবুতে ভয়াবহ হামলায় ইসরাইলে নিহত ৪০

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
গাজায় ভোরে তাঁবুতে ভয়াবহ হামলায় ইসরাইলে নিহত ৪০
গাজায় ভোরে তাঁবুতে ভয়াবহ হামলায় ইসরাইলে নিহত ৪০

আনলিমিটেড নিউজ ডেস্কঃ গাজা উপত্যকার ২০টি তাঁবুতে ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬০ ফিলিস্তিনি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে গাজা অঞ্চলের বেসামরিক জরুরি সেবা কর্তৃপক্ষ। খবর আলজাজিরার।

গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, মঙ্গলবার ভোরে খান ইউনিসের আল-মাওয়াসি অঞ্চলে ২০টির বেশি তাঁবুতে ইসরাইলি বাহিনীর হামলা হয়েছে। যদিও খান ইউনিস ও এর নিকটবর্তী রাফা এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর স্থল আক্রমণের সময় উপকূলীয় এই অঞ্চলটিকে একটি নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করে ইসরাইল।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এই তাঁবু শিবিরে প্রায় ৯ মিটার গভীর গর্ত পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর সেখানে আগুন ধরে যায়। সে সময় তাঁবুর ওপর দিয়ে ইসরাইলি নজরদারি বিমান ঘোরাফেরা করছিল।

গাজার সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র বলেছেন, প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে এই হামলা ‘এই উন্মত্ত যুদ্ধের অন্যতম নৃশংস গণহত্যা’। হামলায় নিহতদের লাশ উদ্ধার করতে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীরা কঠিন বাধার সম্মুখীন হচ্ছেন বলেও জানান তিনি।

এদিকে ইসরাইলি কর্তৃপক্ষ বলছে, খান ইউনিসের মানবিক অঞ্চলের ভেতরে স্থাপিত একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রে কাজ করা গুরুত্বপূর্ণ হামাস যোদ্ধাদের আঘাত করেছেন তারা।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হামাস যোদ্ধারা অগ্রসর হয়ে ইসরাইলি সেনা ও রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালায়। তবে ইসরাইলি এই হামলার আগে বেসামরিক ফিলিস্তিনিদের প্রাণহানি এড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দাবি করে তেলআবিব। এদের মধ্যে নির্ভুল গোলাবারুদ ব্যবহার, আকাশ থেকে নজরদারি ও অন্যান্য বিষয় রয়েছে।

তবে হামাস যোদ্ধারা ইসরাইলের হামলা করা এলাকায় ছিল না বলে জানিয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ তাদের জঘন্য অপরাধকে ন্যায্যতা দিতে মিথ্যা প্রচার করছে বলেও অভিযোগ ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ