• শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

গণতন্ত্রের ভীত শক্তিশালী করে গড়ে তুলতে হবে: তারেক রহমান

Un24admin
আপডেটঃ : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায় জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে গণতন্ত্রের ভীত মজবুত করতে হবে। ধীরে ধীরে গণতন্ত্রের ভীত শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

শনিবার (৯ আগস্ট) বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ‘গণতন্ত্রের ভীতকে ধীরে ধীরে শক্তিশালী করতে হবে। সঠিক ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে পারলে জবাবদিহিতা ও গ্রহণযোগ্যতা তৈরি করা সম্ভব।’

তিনি বলেন, ‘বর্তমানে যেসব সংস্কার নিয়ে কথা হচ্ছে দু’বছর আগেই বিএনপি এর ৯৯ শতাংশ ৩১ দফার মাধ্যমে তুলে ধরেছে। যেহেতু আগামী নির্বাচনে বিএনপিই পছন্দের শীর্ষে রয়েছে তাই আমরা স্বচ্ছতার মাধ্যমে জবাবদিহিতার গণতন্ত্র সৃষ্টি করতে চাই।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের ভালো পরিবর্তন প্রত্যাশা করে প্রতিটি নাগরিক। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে। মানুষ চায় সামনের দিনগুলো যেন ভালো হয়। ৫ আগস্টের পর নিরপেক্ষ মানুষও বিএনপির কাছে ভালো কিছুর পরিবর্তন প্রত্যাশা করে সবচেয়ে বেশি। তাই দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে।’

একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পারস্পরিক হিংসার যে কালচার তৈরী করা হয়েছে তা আমাদের ধ্বংস করেছে, আমাদের এ কালচার থেকে বের হয়ে আসতে হবে।’

তারেক রহমান ভবিষ্যত বাংলাদেশের প্রধানমন্ত্রী উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে ৩১ দফা দেওয়া হয়েছে। যেগুলোর মধ্যে এই জাতির সবচেয়ে প্রয়োজনীয় দফাগুলো রয়েছে। সেখানে স্বাস্থ্যের কথা উল্লেখ্যযোগ্যভাবে উল্লেখ করা হয়েছে। তাই শুধু ভোটের অধিকার নয়, মানুষের সব অধিকার নিশ্চিত করতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ