আনলিমিটেড নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, ছাত্র-জনতার গণআন্দোলনে নিহতরা ‘জুলাই শহীদ’ ও আহতরা ‘জুলাই যোদ্ধা’ নামে স্বীকৃতি পাবেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফারুক ই আজম জানান, নিহত ও আহতরা এককালীন ভাতাসহ সরকারি সুযোগ-সুবিধা পাবেন। তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে আহতদের। ক্যাটাগরি করার দায়িত্বে ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।
উপদেষ্টা জানান, নির্বাচিত সরকার আসবে জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে। তারা নিশ্চয় এই অধিদফতরের কার্যক্রম চালিয়ে যাবেন।
তিনি আরও জানান, দুর্যোগের পর মানুষের গৃহ নির্মাণে যে সামগ্রী দেয়া হয়, সে তথ্য এখন এলাকাভিত্তিক সংগ্রহ করে সংশ্লিষ্ট এলাকায় সরবরাহ করা হবে। কাজের গতি বাড়াতে এই উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান এই উপদেষ্টা।