• রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Un24admin
আপডেটঃ : বুধবার, ৭ মে, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃঃ পটুয়াখালীর কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ মে) সকাল সাড়ে ৮টায় পৌর শহরের রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রহমতপুর জীন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা খালের মধ্যে ময়লা ফেলতে গিয়ে মরদেহটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ওই নারীর শরীরে লাল এবং খয়েরি রংয়ের পোশাক পরিহিত ছিলো। তার মুখমন্ডল এবং শরীরের বিভিন্ন স্থান পোকায় খেয়ে ফেলায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। ওই খালে জোয়ার ভাটার পানি প্রবাহমান না থাকায় দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে তার মরদেহ ফেলে রেখে গেছে বলে স্থানীয়দের ধারণা।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ