• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য বীমার ক্লেইম চেক হস্তান্তর করল জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গোপালগঞ্জে ৩ কোটি ৭ লক্ষ ১৮ হাজার টাকার বীমা দাবির চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হেমায়েতপুরে রণক্ষেত্র, সাভার-আশুলিয়ায় বিজিবি মোতায়েন ট্রাম্পের দলের আসন ছিনিয়ে নিলেন পেজ কোগনেটি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আজ থেকে চার দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে মজুরি বোর্ডের প্রথম সভা আজ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এক্সিকিউটিভ মিটিং অনুষ্ঠিত ১২৫০০ টাকায় একজন শ্রমিক কীভাবে পরিবারের খরচ চালাবেন, সাদিক কায়েমের প্রশ্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য বীমার ক্লেইম চেক হস্তান্তর করল জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

Un24admin
আপডেটঃ : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের হসপিটালাইজেশন ইন্স্যুরেন্স (HI) এবং ক্রিটিক্যাল ইলনেস কেয়ার (CIC)-এর বীমা দাবির (ক্লেইম) চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর পক্ষ থেকে এ চেক হস্তান্তর করা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. এম. শরিফুল করিম এর নিকট চেক হস্তান্তর করেন জেনিথ লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব এস এম নুরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, এফসিএমএ, রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ঊর্ধ্বতন ও কর্মকর্তা বৃন্দ।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর পক্ষে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানীর চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জনাব মোঃ আরিফ হোসেন, ভিপি ও গ্রুপ বীমা বিভাগের প্রধান জনাব মোঃ আনোয়ার হোসেন সরকার এবং কুমিল্লা অফিস ইনচার্জ জনাব মো.আমিনুল হক ভুইয়া।

চেক গ্রহণকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাত্র ৭ দিনের মধ্যে অত্যন্ত দ্রুততার সাথে বীমা দাবির চেক প্রদান করায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে ধন্যবাদ জানান এবং কোম্পানির সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ক্রিটিকাল ইলন্যাস এর জন্য ৩ টি এবং হাসপাতাল চিকিৎসা বীমার জন্য ২ টি মোট পাঁচটি দাবি বাবদ ৬ লাখ ৩২ হাজার ৬০০ টাকার চেক হস্তান্তর করা হয়।

​অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিইও জনাব এস এম নুরুজ্জামান জানান, “আমরা শতভাগ ইআরপি (ERP) পোর্টালের মাধ্যমে দ্রুত ও স্বচ্ছতার সাথে বীমা দাবি নিষ্পত্তি করে থাকি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ