• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

কালিয়াকৈরে বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড নিউজঃ গাজীপুরে কালিয়াকৈরে বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

রোববার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সালনা হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় রাস্তা পাড় হওয়ার সময় একটি দ্রুতগামী বাস আসিফ মাহমুদ ও তার স্ত্রী তাসনিনকে চাপা দিলে তারা দুজনে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহিদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করেছে। তবে চালক ও তার সহকারি পালিয়ে যায়।

নিহতদের বাড়ি কালিয়াকৈরের বড়ইতলি এলাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ