• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি

করোনার নতুন ভ্যারিয়েন্টে ঝুঁকিতে কারা?

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৫ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ দেশে আবারও বেড়েই চলেছে করোনার ঝুঁকি। করোনার নতুন এই ধরনে ঝুঁকিতে পড়ছেন শিশু-বয়স্কসহ অন্যান্য রোগে আক্রান্ত ব্যক্তিরা। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের বেশির ভাগই ভুগছেন ডায়াবেটিস, কিডনিসহ অন্যান্য জটিলতায়। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এখনো তৈরি হয়নি আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি। তবে যারা অন্যান্য সমস্যায় ভুগছেন, তাদের নিতে হবে বাড়তি যত্ন।

হঠাৎ করে আবারও করোনার চোখ রাঙানিতে দেশজুড়ে বাড়ছে উদ্বেগ আর আতঙ্ক। তবে চিকিৎসকরা আশ্বস্ত করছেন, এখনও তৈরি হয়নি তেমন কোনো পরিস্থিতি।

এদিকে, দেশে এক দিনের ব্যবধানে কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যাও। সবশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০ জন। চিকিৎসকরা বলছেন, করোনার নতুন এ ধরনে ঝুঁকিতে আছেন বয়স্কসহ শরীরের অন্যান্য জটিলতায় যারা ভুগছেন তারা।মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের চিত্রও একই কথা বলছে। এই হাসপাতালে ভর্তি আছেন ১৪ জন করোনা রোগী, যাদের বেশির ভাগই আগে থেকে ভুগছেন অন্যান্য সমস্যায়।

বিশেষজ্ঞরাও বলছেন, যাদের আগে থেকে ডায়াবেটিস, কিডনিসহ অন্যান্য জটিলতা রয়েছে, তাদের বাড়তি যত্ন নিতে হবে। করোনা পরীক্ষা ও টিকা দেয়ার বিষয়েও অগ্রাধিকার দেয়ার পরামর্শ তাদের।

এবার একইসঙ্গে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রতিদিন আক্রান্তের সঙ্গে দেখা দিচ্ছে মৃত্যুও। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুসহ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৯ জন ডেঙ্গু রোগী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ