• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ

Un24admin
আপডেটঃ : সোমবার, ৭ জুলাই, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন একটি নিয়ম চালু করতে যাচ্ছে, যা অনেকের জন্য হতে পারে বড় ধরনের দুঃসংবাদ। আগামী ১৫ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে এই নিয়ম। যার আওতায় পুরোনো ভিডিও পুনরায় আপলোড করে আয় করা যাবে না।

বর্তমানে ইউটিউব অনেকের জন্য শুধুমাত্র বিনোদনের প্ল্যাটফর্ম নয়, বরং একটি পূর্ণাঙ্গ আয়ের উৎস। অনেকেই এই প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করে মাসে লাখ লাখ টাকা আয় করছেন। কেউ কেউ আবার এই মাধ্যমেই হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ার তারকা। তবে ইউটিউব চ্যানেল পরিচালনার ক্ষেত্রে কিছু নীতিমালা সবসময়ই মানতে হয়।

নতুন নিয়মটির মূল উদ্দেশ্য হলো—ভালো কাজ করা ইউটিউবারদের সুরক্ষা দেওয়া এবং প্ল্যাটফর্মের অপব্যবহার রোধ করা। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু ইউটিউবার পুরোনো ভিডিও নতুন করে আপলোড করে অনৈতিকভাবে অর্থ উপার্জন করছেন। কেউ কেউ আবার অন্য ইউটিউবারদের ভিডিও অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ভিডিও চ্যানেলে পোস্ট করে দর্শক টানার চেষ্টা করছেন।

এই ধরনের অনুচিত ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে এবং ইউটিউবের বিশ্বস্ততা ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে এই নতুন নিয়ম চালু করছে সংস্থাটি।

বিশেষজ্ঞদের মতে, ইউটিউবের এই পদক্ষেপ প্ল্যাটফর্মটিকে আরও বেশি পেশাদার ও বিশ্বস্ত করে তুলবে। তবে যেসব কনটেন্ট ক্রিয়েটর নিয়ম মেনে কাজ করছেন, তাদের জন্য এটি কোনো সমস্যা তৈরি করবে না বরং বরং তারা আরও বেশি সুরক্ষা পাবেন।

মনে রাখুন:
১৫ জুলাই থেকে পুরোনো ভিডিও দ্বিতীয়বার আপলোড করে আয় করা যাবে না।
অন্যের ভিডিও বা এআই দ্বারা তৈরি ভিডিও চ্যানেলে দিলে হতে পারে শাস্তিমূলক ব্যবস্থা।
নিয়ম মানা ইউটিউবাররা পাবেন প্ল্যাটফর্মের পূর্ণ সুরক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ