• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্মদিন আজ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট লড়াইয়ে টিকে রইলো ক্রোয়েশিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের চট্টগ্রামে মেজবানী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৫জন নিহত

Un24admin
আপডেটঃ : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী মারছা বাস ও কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

বুধবার সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের মাঝে চার নারী ও একজন শিশু রয়েছে।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ