• রবিবার, ৩১ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

কক্সবাজারে মৃত্যুদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত জেনিথ লাইফের

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃঃ পর্যটন নগরী কক্সবাজারে শনিবার (২৬ এপ্রিল) জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকের নমিনীর নিকট মৃত্যুদাবীর চেক হস্তান্তর করেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল এস এম নুরুজ্জামান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেড অব মেট্রো জনাব মোহাম্মদ ইমরান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার মোঃ জসিম উদ্দিন, এ্যাসিসটেন্ট সেলস ম্যানেজার মোঃ রবিউল ইসলাম রুবেল।

সভার সভাপতিত্ব করেন ডেপুটি প্রজেক্ট হেড ছাবেকুন্নাহার । সভায় প্রায় অর্ধশত বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাত্র ১৫ হাজার টাকার ২ টি প্রিমিয়াম জমা দিয়ে জেনিথ ইসলামী লাইফের গ্রাহকের নমিনী পেল ১ লাখ ২৬ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ