• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
খামেনির শেষ বিদায়ে শোক মিছিল বিশ্বমঞ্চকে বিদায় জানালেন রোনালদো তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

এক্সপ্রেসওয়েতে পিকআপে ট্রাকের ধাক্কায় ২ চালক নিহত

Un24admin
আপডেটঃ : রবিবার, ৯ জুন, ২০২৪
এক্সপ্রেসওয়েতে পিকআপে ট্রাকের ধাক্কায় ২ চালক নিহত
এক্সপ্রেসওয়েতে পিকআপে ট্রাকের ধাক্কায় ২ চালক নিহত

আনলিমিটেড নিউজঃ মাদারীপুরের শিবচরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাইপবোঝাই একটি পিকআপের পেছনে চিনিবোঝাই একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে উভয় গাড়ির দুই চালক নিহত হয়েছেন।

রোববার সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে গাড়ি দুটি জব্দ করেছে।

হাইওয়ে পুলিশ জানায়, রোববার সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচরের হাজী শরীয়াতুল্লাহ সেতু সংলগ্ন এলাকায় পাইপ বোঝাই একটি পিকআপ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে আসা একটি চিনি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ ও পিকআপটির পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এসময় ট্রাক চালক মো. উজ্জ্বল (৩৫) ও পিকআপ চালক মো. রায়হান (২১) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত উজ্জ্বল ঝিনাইদহ জেলার খালিশপুর উপজেলার বজরাপুর গ্রামের মো. ইসার ছেলে ও নিহত রায়হান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনিরাম গ্রামের মো. মোজাহার আলীর ছেলে।

শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে এবং গাড়ি দুটি জব্দ করেছে।

শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহমেদ বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাক ধাক্কা দিলে উভয় গাড়ির চালক দুজন নিহত হন। ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ