• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ তিন ব্যাংকের এমডির চুক্তি বাতিল মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব শুরু

উত্তর গাজায় ব্যাপক প্রতিরোধ হামাসের

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
উত্তর গাজায় ব্যাপক প্রতিরোধ হামাসের
উত্তর গাজায় ব্যাপক প্রতিরোধ হামাসের

আনলিমিটেড ডেস্ক নিউজঃ গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে হামাস। জাবালিয়া-রাফাহসহ বিভিন্ন জায়গায়ও রকেট, ছোট অস্ত্র এবং বিস্ফোরক দিয়ে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি।

এরই মধ্যে রাফায় এক সেনা নিহত এবং বেশ কয়েকজন আহতের খবর জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

এদিকে ইসরায়েলি হামলার আতঙ্কে এ পর্যন্ত ৬ লাখ ফিলিস্তিনি রাফাহ ছেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শহরটিতে ইসরায়েলি সেনাদের হামলা এবং সীমানা বন্ধ করে দেয়ায় ব্যাপক খাদ্য ও পানির সংকটে ভুগছে বাসিন্দারা।

গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের একটি পরিষ্কার এবং সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়াজন বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এর আগে হামাসের বিরুদ্ধে নিরঙ্কুশ বিজয় সম্ভব নয় বলে জানায় বাইডেন প্রশাসন।

তবে ইসরায়েল জোর দিয়ে বলছে, রাফা দখল এবং হামাসের শেষ অবশিষ্ট ব্যাটালিয়নগুলোকে নির্মূল করা ছাড়া ‘বিজয় অর্জন’ অসম্ভব। কিন্তু জাতিসংঘ এবং পশ্চিমা শক্তিধর দেশগুলো সতর্ক করে বলেছে, রাফাতে সর্বাত্মক হামলা হলে ব্যাপক বেসামরিক হতাহতের ঘটনা ঘটতে পারে এবং মানবিক বিপর্যয় প্রকট আকার নিতে পারে।

রাফায় হামলা শুরু করায় ইসরায়েলের সাথে সম্পর্ক শীতলের কথা ভাবছে মিসর।

গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি এই আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩৫ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত এবং আরও প্রায় ৮০ হাজার মানুষ আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ