• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
মহামান্য রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ

ঈশ্বরগঞ্জের সাবেক মেয়র হাবিব গ্রেপ্তার

Un24admin
আপডেটঃ : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার তিনবারের সাবেক মেয়র ও ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোডের স্কাইমুন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, ঈশ্বরগঞ্জ থানায় বর্তমানে তার নামে কোনো নতুন মামলা নেই। তবে পুরোনো কিছু মামলার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হাবিবুর রহমান আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ