• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম:
তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল জুলাই স্মৃতি জাদুঘরের কোনো ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল ইউরোপীয় দেশগুলোর জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের বিপ্লব কুমার, গোলাম রাব্বানীর ভাইসহ ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ইরানের বন্দরে যাওয়ার চেষ্টাকারী জাহাজে মার্কিন হামলা

Un24admin
আপডেটঃ : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ ভেঙে ইরানের দিকে যাওয়ার চেষ্টা করায় পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজের ইঞ্জিন কক্ষে মঙ্গলবার একটি মার্কিন হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, এম/ভি ‘ভেলা নোভা’ নামের ওই জাহাজটিকে মার্কিন বাহিনীর পক্ষ থেকে বারবার সতর্ক করার পরও তা উপেক্ষা করে ইরানের দিকে যাত্রা অব্যাহত রাখে। পরে মার্কিন নৌবাহিনীর এমএইচ-৬০ হেলিকপ্টার থেকে জাহাজটিতে হামলা চালিয়ে সেটিকে অচল করে দেয়।

সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, জাহাজটি এখন আর অবরোধ লঙ্ঘন করে ইরানের দিকে যাচ্ছে না।

কয়েক মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যে গত ১৪ জুলাই ইরানের বন্দরগুলোতে নতুন করে অবরোধ আরোপের পর কোনো জাহাজকে জোরপূর্বক থামানোর এটি তৃতীয় ঘটনা।

সেন্টকমের তথ্য অনুযায়ী জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত ৫৫টি জাহাজকে অবরোধ এড়িয়ে ইরানের দিকে যাওয়ার চেষ্টা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া আরও দুটি জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে মার্কিন বাহিনী।

সেন্টকমের তথ্য অনুযায়ী, এর আগে চলতি বছরের ১৩ এপ্রিল থেকে ১৮ জুন পর্যন্ত মার্কিন বাহিনী ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছিল। ওই সময় তারা নয়টি জাহাজ অচল করে দেয় এবং ১৪০টিরও বেশি জাহাজকে গতিপথ পরিবর্তন করে ফিরিয়ে দেয়।

ইরান যুক্তরাষ্ট্রকে এই বন্দর অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছে। তেহরান জানিয়েছে, অবরোধ প্রত্যাহার ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার শর্তগুলোর একটি।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। যুদ্ধ শুরুর আগে এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হতো। তবে ইরানের হামলার কারণে বর্তমানে ওই এলাকায় জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেন, হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

সাংবাদিকদের তিনি বলেন, ‘এই মুহূর্তে হরমুজ প্রণালীর ওপর আমাদের পুরো নিয়ন্ত্রণ রয়েছে। ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদেরই পুরো নিয়ন্ত্রণ—আমরাই এর নিয়ন্ত্রণে আছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ