• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা টেক্সটাইল শিক্ষা, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী আজ থেকে রাজস্ব-প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল, ট্রাম্পের আদেশ খারিজ ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেপ্তার সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স, এমবাপ্পের জোড়া গোল ন্যাশনাল লাইফের এজিএমে ৩৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন ভাঙ্গায় দুই মহল্লাবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও কিছু গণমাধ্যম মানছে না

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেপ্তার

Un24admin
আপডেটঃ : বুধবার, ১ জুলাই, ২০২৬

আটক ডেস্ক রিপোর্টঃ বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’-এর প্রধান উপদেষ্টা মাশুকুর রহমানকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানা পুলিশের একটি টিম ডিএমপির কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় মঙ্গলবার তাকে গ্রেফতার করে।

মাশুকুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়েরকৃত ২১টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, গুলশান থানার একটি প্রতারণা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তার আসামি মাসুকুর রহমানের বিরুদ্ধে মোহাম্মদপুর, মতিঝিলসহ বিভিন্ন থানায় অন্তত দুই ডজন মামলা রয়েছে। আসামিকে বুধবার আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ