• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

আলফা ইসলামী লাইফের ব্রাঞ্চ ম্যানেজার সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

Un24admin
আপডেটঃ : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্কঃ আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসির সেপ্টেম্বর মাসের ব্রাঞ্চ ম্যানেজার সভা ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নতুন মাসের ব্যবসায়িক লক্ষ্য নির্ধারণ, ব্যবসা সম্প্রসারণ এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে কোম্পানির প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী অভি। বিশেষ অতিথি ছিলেন ডিএমডি (ট্রেনিং) সাজেদুল বারী এবং ডিএমডি (অপারেশন) মোহাম্মদ শাহ আলম মামুন। এতে কোম্পানির প্রধান কার্যালয় ও মাঠপর্যায়ের কর্মকর্তারাও অংশ নেন।

প্রশিক্ষণ পর্বে ব্যবসা সম্প্রসারণ, কাজের গুণগত মান বৃদ্ধি, গ্রাহকসেবার উন্নয়ন এবং নেতৃত্বের দক্ষতা বিকাশের বিভিন্ন দিক তুলে ধরেন এসইভিপি ও হেড অব ট্রেনিং মুত্তাকিন ইসলাম মুক্তা।

সভায় সেপ্টেম্বর মাসের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে প্রতিটি শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা ও সদস্যকে আরও দায়িত্বশীল, সৎ, নিষ্ঠাবান ও পেশাদারভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় নতুন মাসকে ব্যবসা সম্প্রসারণ ও কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের সুযোগ হিসেবে নিয়ে বাস্তবসম্মত পরিকল্পনা, উচ্চাভিলাষী লক্ষ্য এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে দৃশ্যমান ফলাফল অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করে গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ