• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:

আজ শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম

Un24admin
আপডেটঃ : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ আজ শনিবার (১৮ জুলাই) শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবাগত ছাত্রছাত্রীদের বরণ ও শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

জানা যায়, শনিবার সকাল ১০টায় নওগাঁ শহরের বরুনকান্দি মোড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসেনবাগত ছাত্রছাত্রীদের বরণ ও শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার, কমপিউটার ল্যাব এবং ব্র্যাক ব্যাংক স্টাডি সেন্টারেরও উদ্বোধন করা হবে আজ। পরে কেক কেটে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসকসহ অন্যান্যরা বক্তব্য দেবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, শিক্ষা কার্যক্রমের এই আনুষ্ঠানিক সূচনার মাধ্যমে নওগাঁসহ উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ