• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

অস্ত্র উদ্ধারের আবেদন তৃণমূল বিএনপির

Un24admin
আপডেটঃ : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও প্রভাবমুক্ত করার জন্য বৈধ ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ ভোটকেন্দ্র দখলকারীদের নজরদারি করার জন্য নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে তৃণমূল বিএনপি।

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর লেখা তৃণমূল বিএনপির মহাসচিব ড. তৈমুর আলম খন্দকারের এক চিঠিতে বিষয়টি জানা যায়।

চিঠিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪ সুষ্ঠু ও প্রভাবমুক্ত করার লক্ষ্যে সকল প্রকার বৈধ/অবৈধ অস্ত্র উদ্ধারসহ ভোটকেন্দ্র দখলকারী চিহ্নিত সন্ত্রাসীদের নির্বাচন পর্যন্ত নজরদারিতে রাখার জন্য আপনাকে অনুরোধ করা হলো।

ঢাকায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তৈমুর আলম খন্দকার বলেন, আমাদের সমর্থকরা বিভিন্নভাবে হুমকির সম্মুখীন হচ্ছে, প্রতিকূল পরিস্থিতির স্বীকার হচ্ছে। কিছু কিছু ঘটনা যদি এখনি নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে যাবে। শেখ হাসিনা আপনি সরকারকে নিয়ন্ত্রণ করছেন, আইনশৃঙ্খলা বাহিনী আপনার নিয়ন্ত্রণেই আছে। এসব ঘটনা নিয়ন্ত্রণ করেন। শেখ হাসিনা যদি এসব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে না।

তৃণমূল বিএনপির প্রার্থীরা দেশের বিভিন্ন আসন থেকে ১৫১টি মনোনয়নপত্র জমা দিয়েছেন। যার মধ্যে ১৩৯টি নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ