• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

অভিনেত্রী সীমানা আর নেই

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
অভিনেত্রী সীমানা আর নেই
অভিনেত্রী সীমানা আর নেই

আনলিমিটেড নিউজঃ অভিনেত্রী ও মডেল রিশতা লাবনী সীমানা মারা গেছেন ইন্নাল্লিলাহী… রাজিউন। দীর্ঘ ১৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর।

গণমাধ্যমকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন সীমানার ছোট ভাই এজাজ বিন আলী। মৃত্যুকালে সীমানা স্বামী, দুই ছেলে রেখে গেছেন।

গত ২১ মে সীমানার স্ট্রোক হয়। দ্রুত তাকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। তার লিভারের সমস্যাও ছিল।

সেখানে নিউরোলজিস্ট ও লিভার স্পেশালিস্ট দুই ডাক্তারের পরামর্শে অস্ত্রোপচার করা হয়। পরে তার জ্ঞান না ফেরায় আইসিইউতে রাখা হয়।

গত বুধবার সীমানার শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে সীমানাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নিয়েছিলেন সীমানা। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন চলচ্চিত্রেও।

নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ৎ তার অভিনীত প্রথম সিনেমা। গত বছর ‘রোশনী’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন সীমানা। এটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ