• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল রাবেয়ার

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল রাবেয়ার
অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল রাবেয়ার

আনলিমিটেড নিউজঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে রাবেয়া বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) শিমুলবাড়ী ইউনিয়নের দক্ষিণ বেরুবন্ধ ময়দানের পার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাবেয়া বেগম তেলিপাড়া গ্রামের মো. সবুজ ইসলামের স্ত্রী।

জানা যায়, মীরগঞ্জ বাজার থেকে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন রাবেয়া। এ সময় দক্ষিণ বেরুবন্ধ ময়দানের পার এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত অটোভ্যানের চাকায় ওড়না জড়িয়ে রাস্তায় পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা থানার ওসি মো. মোক্তারুল আলম।

তিনি বলেন, মরদেহ নীলফামারী জেনারেল হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ