• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ঘোষণা ইরানের

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ঘোষণা ইরানের
ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ঘোষণা ইরানের

আনলিমিটেড নিউজ ডেস্কঃ হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানি জাতি তাদের দেশকে লক্ষ্যবস্তু করে যেকোনও হামলার বিরুদ্ধে নির্ভীকভাবে ও বুদ্ধিমত্তার সাথে প্রতিশোধ নেবে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে মাসুদ পেজেশকিয়ান বলেছেন, “ইরানের শত্রুদের জানা উচিত যে যোদ্ধা জাতি তার মাটির প্রতিরক্ষায় নির্ভীকভাবে দাঁড়িয়ে আছে। তারা বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার সাথে যেকোনও মূর্খতার জবাব দেবে।”

ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির রাজধানী তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশে বিভিন্ন সামারিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করার পরে এই মন্তব্য করলেন তিনি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই শনিবার (২৬ অক্টোবর) ভোরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।

এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ।

একই কথা বলেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসিও। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাব পড়েনি। আইএইএ’র পরিদর্শকেরা নিরাপদে তাদের গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ