• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

গভীর রাতে বাসার দরজা ভেঙে সাংবাদিককে গ্রেফতার

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
গভীর রাতে বাসার দরজা ভেঙে সাংবাদিককে গ্রেফতার
গভীর রাতে বাসার দরজা ভেঙে সাংবাদিককে গ্রেফতার

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, কন্টেন্ট ক্রিয়েটর ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা শেখ জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানীর মগবাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা যায়, গতকাল বুধবার রাত ২টার দিকে রাজধানীর মগবাজারস্থ গ্রীনওয়ের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। তারা বাসার দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দীর্ঘ সময় তল্লাশির পর তাকে আটক করে নিয়ে যায়।

পুলিশ জানায়, সরকার পতনের পর আওয়ামী লীগের পক্ষে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘সমালোচনামূলক পোস্ট’ দিতেন তিনি। এছাড়াও ৫ আগস্টের পর শেখ জামালের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ