• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

সাবেক সংসদ সদস্য জ্যাকব ঢাকায় গ্রেফতার

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
সাবেক সংসদ সদস্য জ্যাকব ঢাকায় গ্রেফতার
সাবেক সংসদ সদস্য জ্যাকব ঢাকায় গ্রেফতার

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান।

তিনি বলেন, সাভার থানার মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে আজ সকালে গুলশান থেকে আটক করেছে ডিবি পুলিশ। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

২০১২ সালে বিএনপির মিছিলে নেতাকর্মীদের ওপর গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এমপি জ্যাকবের বিরুদ্ধে মামলা করা হয়।

গত ১২ সেপ্টেম্বর ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন। বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি সাভার মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত।

এ মামলার অন্যান্য আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ঢাকা রেঞ্জের তৎকালীন ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, তৎকালীন পুলিশ সুপার হাবিবুর রহমান ও সাভার মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ