• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

ভাঙ্গায় গৃহবধূর লাশ উদ্ধার

Un24admin
আপডেটঃ : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
ভাঙ্গায় গৃহবধূর লাশ উদ্ধার
ভাঙ্গায় গৃহবধূর লাশ উদ্ধার

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গায় যুথী আক্তার (২০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রাম থেকে গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

তিনি ওই গ্রামের স্বপন শিকদারের স্ত্রী ও জহুর আলী ব্যাপারীর মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার দুপুরে সংসারের কাজকর্ম করে খাওয়া শেষ করে বিশ্রাম নিতে গৃহবধূর রুমে চলে যায়। সন্ধ্যার পর তার ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে বাড়ির লোকজন ডাকাডাকি করে। কিন্তু যুথী আক্তারের কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়। তখন বাড়ির লোকজন তার ঘরের দরজা ভেঙ্গে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে ভাঙ্গা থানা পুলিশকে খবর দিলে রাত ৯টার দিকে গৃহবধূর লাশ উদ্ধার করে।

ভাঙ্গা থানার উপ পরিদর্শক মো. রাকিব হোসেন জানান, গৃহবধুর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঢাকায় কর্মরত নিহতের স্বামীর সঙ্গে মোবাইলফোনে ঝগড়া হয়েছে। পারিবারিক কারণেই ওই গৃহবধূ আত্মহত্যা করতে পারে। রোববার সকালে লাশটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ