• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৬

Un24admin
আপডেটঃ : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৬
চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৬

আনলিমিটেড জেলা ডেস্কঃ রাঙ্গামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে চাঁদের গাড়ি (জিপ গাড়ি) খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন।

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে থুমপাড়া জুরাছড়ি উপজেলার পানকাটা ছড়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাঙামাটির রাজস্থলী উপজেলার বালুমুড়া গ্রামের বাসিন্দা পুচিংমং মারমার ছেলে চিনিমং মারমা (২০) ও মনু চাকমা নামের আরেক ব্যক্তি। এই ঘটনায় আহত কালাকেতু (৫০), বর্ম চাকমা (২০), বস্তা চাকমা (৪৫), দলাইয়ে চাকমা (৪০), কেচিনো মারমা (৩৮) ও সুরেশ চাকমা (২৫) জুরাছড়ি এলাকার একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে চাঁদের গাড়িটি বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার হতে বাজার করে গন্তব্যের উদ্দেশে যাচ্ছিল। পানকাটা ছড়া নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা চালকের মৃত্যু হয়। অন্য সাতজনকে স্থানীয়রা উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে আনার পথে আরেকজনের মৃত্যু হয়।

রাজস্থলী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সৌমেন্দ্র নাথ জানান, মঙ্গলবার সন্ধ্যায় আটজনকে হাসপাতালে আনা হলে দুইজনকে মৃত পাওয়া যায়। অপর ছয়জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ