• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি: বাইডেন

Un24admin
আপডেটঃ : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

আনলিমিটেড আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ডোনাল্ড ট্রাম্প সত্যিকারের বিপদ বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর প্রথমবারের মত টেলিভিশন সাক্ষাৎকারে এ কথা বলেন বাইডেন।

রোববার সিবিএস নিউজে প্রচারিত এই সাক্ষাৎকারে বাইডেন বলেন, আমার কথাগুলো মাথায় রাখুন। যদি তিনি জয়ী হন এই নির্বাচনে, তাহলে শুধু দেখবেন কী ঘটে।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অনেক বড় হুমকি। মনে রাখবেন আমরা বিশ্ব ইতিহাসের একটি পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে আছি; যেখানে গণতন্ত্রই হল একমাত্র চাবিকাঠি, বলেন বাইডেন।

সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, সহকর্মী ডেমোক্রেটদের চাপের মুখে তিনি সরে দাঁড়াতে বাধ্য হন। এছাড়া ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত দেখার দৃঢ় ইচ্ছাও কাজ করেছে তার মধ্যে।

গত জুনে ট্রাম্পের সঙ্গে বিতর্কে খারাপ পারফরম্যান্সের জন্য দেশজুড়ে সমালোচিত হন বাইডেন। এরপর থেকেই ডেমোক্রেট নেতারা এবং দাতা গোষ্ঠীগুলোর চাপের মধ্যে পড়েন এই মার্কিন প্রেসিডেন্ট। অবশেষে তিনি নির্বাচন থেকে সরে গিয়ে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে প্রার্থী হিসেবে সমর্থন দেন।

গত সপ্তাহে হোয়াইট হাউজে রেকর্ড করা এবং রোববার সম্প্রচারিত সংক্ষিপ্ত টিভি সাক্ষাৎকারে বাইডেনকে দুর্বল; কিন্তু সহনশীল দেখাচ্ছিল। তিনি আবারও বলেন, বিতর্কে ব্যর্থ হয়েছেন ঠিকই; কিন্তু স্বাস্থ্যগত কোন গুরুতর সমস্যা তার নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ