• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
খামেনির শেষ বিদায়ে শোক মিছিল বিশ্বমঞ্চকে বিদায় জানালেন রোনালদো তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, চার সেনাসহ আহত ১৫

Un24admin
আপডেটঃ : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, চার সেনাসহ আহত ১৫
গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, চার সেনাসহ আহত ১৫

আনলিমিটেড জেলা ডেস্কঃ গোপালগঞ্জে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সেনাবাহিনীর একটি গাড়ি ভাঙচুর করে তাতে আগুন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক, ৪ সেনা সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১০ আগস্ট) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়ো হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সেনা সদস্যরা এসে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় আন্দোলনকারীরা সেনা সদস্যদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। এতে বিক্ষোভকারীরা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

গোপালগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান বলেছেন, তিন-চার হাজার জনতা সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। সেনা সদস্যরা গিয়ে তাদের রাস্তা থেকে সরে যেতে বললে তারা উত্তেজিত হয়ে ইটপাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে তারা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে চার সেনা সদস্য আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ