• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
খামেনির শেষ বিদায়ে শোক মিছিল বিশ্বমঞ্চকে বিদায় জানালেন রোনালদো তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডোবায় মিলল নিখোঁজ কিশোরের মরদেহ

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
ডোবায় মিলল নিখোঁজ কিশোরের মরদেহ
ডোবায় মিলল নিখোঁজ কিশোরের মরদেহ

আনলিমিটেড জেলা ডেস্কঃ শেরপুর পৌর শহরে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শরিফ মিয়া নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে পৌর শহরের চাপাতলী এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত শরিফ মিয়া ওই এলাকার ওয়ার্কশপ মিস্ত্রি শফিকুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, শরিফ তার বাবার সঙ্গে ওয়ার্কশপে কাজ করতেন। বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় স্থানীয় জাহাঙ্গীরের ছেলে আসিফ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে শরিফ আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি। পরে বিকেলে স্থানীয় একটি পরিত্যক্ত ডোবাতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে একটি পরিত্যক্ত ডোবা হতে কিশোরের মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ