• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

পাকিস্তান ক্রিকেটকে বিদায় বলে দিলেন শোয়েব মালিক!

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আনলিমিটেড নিউজ ডেস্কঃ অবসরের ঘোষণা দেওয়ার পর পুনরায় তা ভেঙে পাকিস্তানের হয়ে মাঠে নামার ঘটনা আছে বহু। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেই অবসর ভেঙে পাকিস্তানের হয়ে মাঠে নেমেছেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। দুই ফরম্যাটে পাকিস্তানের ক্রিকেটকে বিদায় বলে দেওয়া শোয়েব মালিককে নিয়েও তাই সেই প্রশ্ন উঠতেই পারে। তবে তিনি যে সে পথে হাঁটবেন না সেটি নিশ্চিত করেছেন শোয়েব। সঙ্গে এটাও জানিয়ে দিয়েছেন টি-টোয়েন্টিতে অবসর না বললেও আর কখনোই পাকিস্তানের জার্সিতে মাঠে নামার আগ্রহ নেই তার।

পাকিস্তানের হয়ে আবারও তাকে মাঠে দেখা যাবে কিনা; এমন প্রশ্নে সাবেক এই অধিনায়ক বলেন, ‘না, এত বছর খেলতে পারায় আমি খুশি ও সন্তুষ্ট। আমার আবার পাকিস্তানের হয়ে খেলার কোনো আগ্রহ নেই।’

৪২ বছর বয়সি এই অভিজ্ঞ অলরাউন্ডার নিজের অবসর নিয়ে বলেন, ‘আমি ইতোমধ্যেই দুটি ফরম্যাটে অবসরের ঘোষণা দিয়েছি। বর্তমানে আমি লিগ ক্রিকেট খেলছি এবং আমার সময় উপভোগ করছি। যেখানেই খেলার সুযোগ পাই, আমি তা কাজে লাগাতে চেষ্টা করি।’

টি-টোয়েন্টি ক্রিকেটকে কবে বিদায় বলবেন এমন প্রশ্নে শোয়েব বলেন, ‘আমার কোন আগ্রহ নেই আর পাকিস্তানের হয়ে খেলার। তবে আমি যেমন আমার আগের সাক্ষাৎকারে বলেছিলাম যে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেব।’

শোয়েব মালিক ১৯৯৯ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দেশের হয়ে ৩৫টি টেস্ট, ২৮৭টি ওয়ানডে এবং ১২৪টি টি-টোয়েন্টি খেলেছেন। পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে তার রান ১১ হাজারের বেশি আর ২১৮টি।

আর ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে শোয়েবের রান ১৩ হাজার ৩৬০। যা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের পর দ্বিতীয় সর্বোচ্চ। গেইলের রান রেকর্ড ১৪ হাজার ৫৬২। তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ