• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
খামেনির শেষ বিদায়ে শোক মিছিল বিশ্বমঞ্চকে বিদায় জানালেন রোনালদো তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদী কারাগারের সুপার ও জেলার বরখাস্ত

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
নরসিংদী কারাগারের সুপার ও জেলার বরখাস্ত
নরসিংদী কারাগারের সুপার ও জেলার বরখাস্ত

আনলিমিটেড নিউজঃ কর্তব্যে গাফিলতির অভিযোগে নরসিংদী জেলা কারাগারের সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২৪ জুলাই) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম।

তিনি বলেন, নরসিংদী জেলা কারাগার থেকে বন্দি পলায়ন, অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার মো. কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করে তাদের বরখাস্ত করা হয়েছে।

গত শুক্রবার (১৯ জুলাই) নরসিংদী জেলা কারাগারে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, লুটপাট, বন্দিদের পলায়ন ও কারাগারের ব্যাপক ক্ষতিসাধনের ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এদিকে, দূর্বৃত্তদের হামলা-ভাংচূর-অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পরিদর্শনে আসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। বুধবার দুপুরে সেনা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তবে কারাগার পরদির্শন শেষে সাংবাদিকদের সাথে কোন আলোচনায় অংশ নেননি সেনাপ্রধান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ