• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
খামেনির শেষ বিদায়ে শোক মিছিল বিশ্বমঞ্চকে বিদায় জানালেন রোনালদো তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাগেরহাটে বাসের ধাক্কায় ভারতীয় নাগরিক নিহত

Un24admin
আপডেটঃ : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
বাগেরহাটে বাসের ধাক্কায় ভারতীয় নাগরিক নিহত
বাগেরহাটে বাসের ধাক্কায় ভারতীয় নাগরিক নিহত

আনলিমিটেড নিউজঃ বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় শ্রীধর গাঙ্গুলী (৪৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত আরও পাঁচজন যাত্রী।

শনিবার সকালে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রীধর গাঙ্গুলী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার দেবগ্রামের গিন গাঙ্গুলীর ছেলে। তিনি ভারতীয় নাগরিক বলে পুলিশ জানায়।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের (ওসি) অফিসার্স ইনচার্জ শেখ নুরুজ্জামান চানু জানান, সকাল সাড়ে পোনে সাতটার দিকে রাজিব নামের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে যাত্রী নামাচ্ছিল। এ সময়ে বিপরীত থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগামী দোলা নামের বাস সজোরে ধাক্কা দেয়। এতে রাজিব বাসের ৬ যাত্রী গুরতর আহত হন।

এদের মধ্যে হাসপাতালে নেয়ার পথে শ্রীধর গাঙ্গুলী নামের এক যাত্রী নিহত হন। গুরুতর অবস্থায় মনোয়ার বেগম (৪৫) নামের এক নারীকে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘাতক বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত বাস দুটিকে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ