• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
খামেনির শেষ বিদায়ে শোক মিছিল বিশ্বমঞ্চকে বিদায় জানালেন রোনালদো তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৪ যাত্রী নিহত

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
চট্টগ্রামে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৪ যাত্রী নিহত
চট্টগ্রামে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৪ যাত্রী নিহত

আনলিমিটেড নিউজঃ চট্টগ্রামের পটিয়ায় বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকসা দুমড়ে মুচড়ে ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে বোয়ালখালী উপজেলার মিলিটারি পুল সংলগ্ন মোস্তফা সিটি এলাকার সামনে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ট্রাকটি বোয়ালখালী থেকে পটিয়ার দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী সিএনজিটি পটিয়া বাদামতল থেকে যাত্রী নিয়ে বোয়ালখালীর ফুলতলের দিকে যাচ্ছিল।

এ সময় মিলিটারি পুলে উঠার সময় ডাম্পার ট্রাকটির সঙ্গে সিএনজিচালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী ও তার ছেলে মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ