• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

গাজায় অভিযানে ৩২৪ ইসরায়েলি সেনা নিহত

Un24admin
আপডেটঃ : সোমবার, ৮ জুলাই, ২০২৪
গাজায় অভিযানে ৩২৪ ইসরায়েলি সেনা নিহত
গাজায় অভিযানে ৩২৪ ইসরায়েলি সেনা নিহত

আনলিমিটেড ডেস্ক নিউজঃ গাজায় ইসরায়েলের অভিযান চালানোর সময় সেনা সদস্যদের হতাহতের সংখ্যা বাড়ছে। ইসরায়েলি সামরিক বাহিনী সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, উত্তর গাজা উপত্যকায় অভিযানের সময় তাদের এক সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর আল জাজিরার।

গত ২৭ অক্টোবর গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল। তারপর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৩২৪ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও কয়েক হাজার সেনাসদস্য।

এর আগে গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। প্রায় ৯ মাস ধরে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলের হামলায় ৩৮ হাজার ১৫৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮৭ হাজার ৮২৮ জন।

একদিন আগেই গাজায় জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৬ ফিলিস্তিনি নিহত হয়। অবরুদ্ধ এই উপত্যকায় অবস্থিত ওই স্কুলে আশ্রয় নিয়েছিল বাস্তুহারা লোকজন। গাজার সরকারি মিডিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। সেখানে ইসরায়েলি তাণ্ডব থামছেই না।

গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল জাউনি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় ৭৫ জনের বেশি মানুষ আহত হয়েছে।

এর আগে গাজার মাঘাজি শরণার্থী শিবিরে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক ত্রাণ ও কর্মসংস্থার (ইউএনআরডব্লিউএ) একটি গুদামে ইসরায়েলি বাহিনীর হামলায় সংস্থাটির এক কর্মীসহ দুজন নিহত হন। ইউএনআরডব্লিউএ তাদের এক কর্মী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে। মানবিক সংস্থার গুদামে কাজ করার সময় তিনি জাতিসংঘের জ্যাকেট পরেছিলেন। এরপরেও তিনি হামলার শিকার হন।

মাসের পর মাস ইসরায়েলি হামলার কারণে গাজায় খাবার, পানি, ওষুধ এবং অন্যান্য মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। শনিবার ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন বলেও নিশ্চিত হওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ