• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

দেশের প্রতিটা অর্জনে আওয়ামী লীগের অবদান রয়েছে : প্রধানমন্ত্রী

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৩ জুন, ২০২৪
দেশের প্রতিটা অর্জনে আওয়ামী লীগের অবদান রয়েছে : প্রধানমন্ত্রী
দেশের প্রতিটা অর্জনে আওয়ামী লীগের অবদান রয়েছে : প্রধানমন্ত্রী

আনলিমিটেড নিউজঃ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের প্রতিটা অর্জনে আওয়ামী লীগের অবদান রয়েছে। বাংলাদেশের মানুষ তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারুক সেটাই আমাদের লক্ষ্য।’

তিনি বলেছেন, ‘বারবার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। বারবার আঘাতের পরও ফিনিক্স পাখির মতো আবারও জেগে উঠেছে। আওয়ামী লীগ গণমানুষের সংগঠন। আওয়ামী লীগের শক্তি হচ্ছে এ দেশের তৃণমূলের জনগণ ও দলের নেতাকর্মীরা।’

রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের প্রতিটি অর্জনে আওয়ামী লীগের অবদান রয়েছে। বাংলাদেশের মানুষ তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারুক সেটাই আমাদের লক্ষ্য।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছেই তো বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। যা আমরা প্রমাণ করেছি। ৭৫-এর আগস্টের পর বারবার ক্ষমতা বদল হয়েছে। কিন্তু ক্ষমতা বদল হয়েছে অস্ত্রের মাধ্যমে এবং ষড়যন্ত্রের মাধ্যমে। জনগণের গণতান্ত্রিক অধিকার ছিল না, মানুষের মৌলিক অধিকার ছিল না। মানুষের ভাগ্যের কোনো পরিবর্তনই তারা করতে পারেনি।’

আওয়ামী লীগ থেকে যেসব নেতা বিভিন্ন সময় দল ছেড়ে গেছেন, তারা হারিয়ে গেছেন উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, ‘অনেকে দলের থেকে নিজেকে বড় মনে করে দল ছেড়ে গিয়েছেন। তারা ভুল করেছেন। যেসব নেতারা ভুল করেছিলেন তারা ভুলে গিয়েছিলেন যে তারা আলোকিত হয়েছি‌লেন আওয়ামী লীগের নেতৃত্বে থেকেছিলেন বলেই। এখান থেকে চলে যাওয়ার পর তারা আর জ্বলেননি। নিভে গেছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ