• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
খামেনির শেষ বিদায়ে শোক মিছিল বিশ্বমঞ্চকে বিদায় জানালেন রোনালদো তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

আনলিমিটেড নিউজঃ ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ফতুল্লার মাহমুদপুর বটতলা এলাকায় বাড়ির উঠান ঝাড়ু দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৃত নুর মিয়ার স্ত্রী নূর বানু (৬০) ও তার মেয়ে বিলকস বেগম (৪০)। তাদের গ্রামের বাড়ি লক্ষীপুরের রায়পুর থানার চরআবাবিল গ্রামে।

এলাকাবাসী জানান, মাহমুদপুর বটতলা এলাকায় গোলাপ মিয়ার বাড়িতে মা-মেয়ে ভাড়া থেকে লোকজনের বাসা বাড়িতে কাজ করে দিনযাপন করতেন। তাদের আত্মীয়স্বজন থাকলেও কোনো যোগাযোগ ছিল না। বাড়িওয়ালা গোলাপ মিয়া কুমিল্লায় বসবাস করেন। তার বাড়িতে বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছে পুরাতন টুকরো টুকরো তার দিয়ে। এতে বিদ্যুতের তারের লিকেজ থেকে লোহার খুঁটিতে বিদ্যুৎ চলে আসে। ভোরে বৃদ্ধ মা নূর বানু বাড়ির উঠান ঝাড়ু দেওয়ার সময় সেই খুঁটিতে ধরে চিৎকার দেয়। এসময় মেয়ে বিলকিস বেগম মাকে ধরলে সেও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। পরে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করেন।

এলাকাবাসীর অভিযোগ, বাড়িওয়ালার অবহেলার কারণে দুজনের মৃত্যু হয়েছে।

ফতুল্লা মডেল থানার এসআই রেজাউল বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের আত্মীর পরিচয় দিয়ে কয়েকজন এসে বলছেন- তারা মামলা করবে না। তারা বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চায়। এলাকাবাসী বাড়িওয়ালাকে আইনের আওতায় নেওয়ার দাবি জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ