• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ঈদে আসছে না জংলি

Un24admin
আপডেটঃ : রবিবার, ২ জুন, ২০২৪
ঈদে আসছে না জংলি
ঈদে আসছে না জংলি

আনলিমিটেড ডেস্ক নিউজঃ গেল রোজার ঈদেই পোস্টার প্রকাশ করে ‘জংলি’ সিনেমা মুক্তির আগাম বার্তা দিয়ে রাখেন অভিনেতা সিয়াম আহমেদ। এরপর নির্মাতা এম রাহিম জানান, ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। কিন্তু হঠাৎ করেই ঈদে মুক্তির মিছিল থেকে নিজেদের সরিয়ে নিয়েছে জংলি।

নির্মাতা এম রাহিম কারণ হিসেবে বললেন, টানা শুটিং করেছি আমরা। একইসঙ্গে ভারতে চলছিল ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। শুটিংয়ের পাশাপাশি ডাবিংও চলছিল ঢাকায়। মে মাসে আউটডোরে শুটিংয়ের সময় প্রচণ্ড গরমে ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবু আমরা কঠোর পরিশ্রম চালিয়ে গেছি। সবশেষ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শুটিং বন্ধ রাখতে হয় আমাদের। পুরো একটি সেট ঝড়ে ভেঙে যায়। প্রকৃতির ওপর তো কারও নিয়ন্ত্রণ নেই। দর্শকদের যে সিনেমা আমরা উপহার দিতে চাই, সেই কোয়ালিটি অর্জন করা সম্ভব হবে না। সেই কারণে এই পিছিয়ে যাওয়া।

‘শান’ সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হয়েছিল এম রাহিমের। প্রথম ছবি মুক্তির দুই বছর পর দ্বিতীয় সিনেমা নির্মাণে নেমেছিলেন তিনি। মুক্তির জন্য ঈদের মতো বড় উৎসবকেই বেছে নিয়েছিলেন।

জংলি সিনেমার মূল ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিয়ামের বিপরীতে রয়েছেন শবনম বুবলি। আরও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু। ছবিটির চারটি গানের সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ