• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

কাউন্সিলরকে জুতাপেটায় নারী কাউন্সিলর বহিষ্কার

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
কাউন্সিলরকে জুতাপেটায় নারী কাউন্সিলর বহিষ্কার
কাউন্সিলরকে জুতাপেটায় নারী কাউন্সিলর বহিষ্কার

আনলিমিটেড নিউজঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বোর্ড সভায় মেয়রের সামনেই ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতনকে জুতাপেটা করার অভিযোগে বহিষ্কার সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলিকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য চামেলিকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, গত সোমবার ডিএসসিসির বোর্ড সভা চলার সময় হঠাৎ নিজ চেয়ার থেকে উঠে গিয়ে রতনকে জুতাপেটা করেন চামেলি।

এর আগে, গত ২২ এপ্রিল ওই নারী কাউন্সিলরের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউবে ভাইরাল হয়। এর পেছনে রতনকে সন্দেহ করে আসছিলেন রোকসানা ইসলাম চামেলী। এর পরিপ্রেক্ষিতেই এমন ঘটনা বলে ধারণা অনেক কাউন্সিলরের।

আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর ঢাকা মহানগর আওয়ামী লীগ থেকেও বহিষ্কার হয়েছেন চামেলী। তাঁর বিরুদ্ধে রেলের জমি দখলেরও অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ